নারীর বহুমুখী প্রতিভাকে সম্মান জানাল গুগল ডুডল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নারী দশভূজা। কখনো মাতৃরূপে নিরাপদ আশ্রয় হয়ে ওঠেন তো কখনো কালীরূপে অশুভের বিনাশ করেন। একই অঙ্গে নানা রূপে নারী। আজও কন্যা ভ্রুণহত্যার মতো ন্যক্কারজনক ঘটনার মাঝেও নারীরা সমাজে নিজের অস্তিত্ব, গুরুত্ব ও ক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন প্রতিপদে। আর সেই নারীদের অদম্য সাহস এবং জীবনশক্তিকে বিশেষ সম্মান জানাল গুগল। ডুডলের মাধ্যমে তুলে ধরা হল সমাজে নারীর বিভিন্ন ভূমিকাকে।
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারীদিবস। আর সেই উপলক্ষেই নতুন রূপে সেজে উঠেছে গুগল ডুডল। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে আজ ঢুকলে প্রথমেই চোখে পড়বে বিভিন্ন বেশে নারীদের মুখ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিষেশে নারীদের সম্মান দিচ্ছে ডুডল। এরপরই চালু হবে একটি ইলাস্ট্রেটরের ভিডিও। যেখানে কখনো মায়ের ভূমিকায় তো কখনো ল্যাবে গবেষকের ভূমিকায় ধরা দিয়েছে মেয়েরা। নারীরা পারেন না, এমন কোনো কাজ নেই এ সমাজে। ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফি থেকে, ডাক্তারি-প্রতিক্ষেত্রেই তিনি অনন্যা। সেই বার্তাই যেন দিচ্ছে গুগলের ডুডল। ইলাস্ট্রেশনটি তৈরি করেছেন থোকা মিয়ার।
গুগল ডুডলের পেজটিতে লেখা হয়েছে, “আজ আন্তর্জাতিক নারীদিবস। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষির নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। একজন মা থেকে মোটরসাইকেল সারাইকর্মীর ভূমিকাতেও অবতীর্ণ তিনি। কীভাবে পরিবার সামলেও তারা বহির্বিশ্বে অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশন সে কাহিনিই ব্যক্ত করে।”
তবে এই প্রথম নয়, এর আগেও নানা উৎসব কিংবা ঐতিহাসিক দিনে সেজে উঠেছে ডুডল। স্বাধীনতা দিবস কিংবা গান্ধীজয়ন্তী, হোলিসহ নানা দিনে বদলে ফেলা হয় গুগল ডুডলকে। আবার বিখ্যাত কোনো ব্যক্তিত্বকে সম্মান জানিয়েও একাধিকবার সেজেছে ডুডল। নারীদিবসেও তার ব্যতিক্রম হল না। খবর সংবাদ প্রতিদিনের।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


