নারীরা ঋণ পেয়েছেন ৬ হাজার কোটি টাকার বেশি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ঋণ সুবিধাপ্রাপ্তিতে পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে নারীরা। তবে বিশেষ তহবিল থেকে নারীরা বেশি হারে ঋণ পাচ্ছেন। এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ৬৬ হাজার ৫৩০ জন নারী উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। সব মিলিয়ে তাদের ঋণের পরিমাণ ৬ হাজার ৩৫৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পে ঋণ বিতরণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছর জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে ১ লাখ ১৫ হাজার ৬৫৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে নারী উদ্যোক্তারা পেয়েছেন ৪ হাজার ১৪৬ কোটি টাকা, যা মোট পরিমাণের তুলনায় অতিনগণ্য।
ঋণগ্রহীতা নারী উদ্যোক্তার সংখ্যা ৪৬ হাজার ১৬২ জন, যেখানে পুরুষ উদ্যোক্তার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৭৮ জন। এসএমই ঋণের মধ্যে সেবা খাতে ১১ হাজার ২১৯ নারী উদ্যোক্তা পেয়েছেন ৮৭৮ কোটি টাকা ঋণ। আর বাণিজ্য খাতে ১ হাজার ৭৭৫ কোটি টাকা ঋণ নিয়েছেন ২৬ হাজার ১৮৩ জন নারী। উৎপাদনের কাজে ঋণ নিয়েছেন ৮ হাজার ৭৬০ জন নারী উদ্যোক্তা। তারা পেয়েছেন ১ হাজার ৪৯৩ কোটি টাকা। এ ছাড়া নারীদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংকের কয়েকটি তহবিল রয়েছে। কটেজ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) পুনঃঅর্থায়ন তহবিলের বিতরণকৃত ৩ হাজার ৬৩৫ কোটি টাকা ঋণের মধ্যে নারী উদ্যোক্তারা পেয়েছেন ২ হাজার ১৮২ কোটি টাকা।
সর্বমোট ২০ হাজার ২২ জন্য নারী উদ্যোক্তা ঋণ নিয়েছেন। এর মধ্যে শিল্প প্রতিষ্ঠায় ৬ হাজার ৪২৩ জন, বাণিজ্যে ১০ হাজার ৫৯৪ জন এবং সেবা খাতে ৩ হাজার ৫ জন নারী ঋণ নিয়েছেন। শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য কৃষিভিত্তিক শিল্প ও নতুন উদ্যোক্তা তহবিল থেকে মোট ১৯৫ জন নারী ঋণ নিয়েছেন; যেখানে মোট ঋণগ্রহীতার সংখ্যা ৭২৬। নারী উদ্যোক্তারা ঋণ পেয়েছেন ২৭ কোটি ৩৫ লাখ টাকা।
সিএমএসএমই খাতে নতুন উদ্যোক্তা তহবিলের ৩৬৭ ঋণগ্রহীতার মধ্যে ১৫১ জন নারী উদ্যোক্তা। এর মধ্যে ব্যাংক থেকে ১১৯ জন এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩২ জন নারী ঋণ নিয়েছেন। তবে নারীরা ঋণ পেয়েছেন কম। ২০ কোটি টাকার মধ্যে নারী উদ্যোক্তারা পেয়েছেন মাত্র ২ কোটি ৯৪ লাখ টাকা।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী










