নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে: স্পীকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন উল্লেখ করে তিনি আইসিটি`কে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে স্মার্ট নারীদের প্রতি আহবান জানান।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় স্পীকার নারীদের অগ্রাধিকার দিয়ে `স্মার্ট নারী উদ্যোক্তা` তৈরীর জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি`র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পিডি যুগ্মসচিব মোঃ আলতাফ হোসেন বক্তব্য রাখেন।
তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেভিডেন্ড এর সুযোগকে কাজে লাগাতে বলে উল্লেখ করেন।
স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নের গণজোয়ার চলছে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রী- ল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানান। উল্লেখ্য, আইডিয়া প্রকল্পের আওতায় দুই হাজার জন স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ১২৭০ জনকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শামসুন নাহার এমপি, রত্না আহমেদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ, স্মার্ট নারী উদ্যোক্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











