ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৫০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

চিত্রনায়িকা পরীমনি। পুরোনো ছবি

চিত্রনায়িকা পরীমনি। পুরোনো ছবি

আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিনের আদালতে এ মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে। শুনানির আগে সকাল ১০টার দিকে পরীমনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

চিত্রনায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আজ বুধবার সকাল ১০টায় পরীমনি ট্রাইবুনালে এসেছেন। এদিন অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আসামিরাও আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে।

এ মামলায় শহিদুল আলম নামে এক আসামি পলাতক রয়েছেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

এর আগে গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।