ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৩:১১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা, বিজিবি ও র‍্যাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি বলেন, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে।

এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল এবং সাদা পোশাকে ৫টি দল যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।