নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪-২৭ মে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৪ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের সবচেয়ে বড় আয়োজনের ৩৩তম এই আসরে বিশ্বের ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা। মেলায় ২ হাজারের বেশি নতুন বই থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন।
গত ২৮ জানুয়ারি বিকেলে নিউইর্য়কের জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে এক মতবিনিময় সভায় আয়োজক কমিটি বইমেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ, প্রাক্তন চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সৌউদ চৌধুরী এবং গোলাম ফারুক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এবং প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন।
মতবিনিময় সভায় মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নুরন নবী বলেন, ৩২ বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গতবছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০টি দেশ থেকে লেখক পাঠক এবং প্রকাশক অংশ নেবেন।
অনুষ্ঠানে মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশ, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। এই বই মেলায় প্রায় ২ হাজারের অধিক নতুন বই পাবেন পাঠকরা। মেলায় প্রতিবারের মতো এবারো থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, ও সংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি জানান, এবার মেলায় নতুন যুক্ত হবে উন্মুক্ত প্রাঙ্গনে গানের আসর, প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন।
তিনি আরও জানান, বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেয়া হবে জিএফবি- মুক্তধারা সাহিত্য পুরস্কার। এছাড়াও প্রবাসী লেখকদের দেয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






