নিউজিল্যান্ড ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
নিউজিল্যান্ড ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডে শেষ টেস্ট বাতিল করে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৩টার পর ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। আজ শনিবার ভোর ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে করে দেশের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের ১৯ সদস্য।
এর আগে দেশে ফেরা নিয়ে দলের ম্যানেজার খালেদ মাসুদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(স্থানীয় সময়) শনিবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) আমরা রওনা দেব। আশা করি, ঢাকায় পৌঁছাব রাত ১০টা ৪০ মিনিটে।’ কোচিং স্টাফদের কেউ কেউ যে দলের সঙ্গে ফিরছেন না, সেটি অবশ্য ম্যানেজার আগেই বলেছেন। আমরা ১৯ জন ফিরব। কোচিং স্টাফের কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো দক্ষিণ আফ্রিকায়। তারা দ্রুতই টিকিট পেয়ে যাবেন।’
জানা গেছে, কোচিং স্টাফসহ ১৯ জনের দল একসঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন। তবে প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন ফিরে যাবেন নিজ নিজ দেশে।
১৫ ক্রিকেটার হলেন- মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ ও সৌম্য সরকার।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় ছিল গোটা বাংলাদেশ। কারণ এই শহরেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল টাইগারদের।
টেস্টের ভেন্যু হ্যাগলি ওভালের পাশের যে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানেই প্রথম হামলার ঘটনা ঘটে। মসজিদে পৌঁছতে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। পরে সেখান থেকে স্টেডিয়াম হয়ে সবাই নিরাপদে হোটেলে ফিরে যান।
পরে বিসিবি জানায়, বাংলাদেশ দলের সব সদস্য নিরাপদে হোটেলে ফিরেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বোর্ড।
এদিকে কাল ঢাকায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এখন থেকে বাংলাদেশ দল যে দেশ সফর করবে, তাদেরকে আগে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হবে। যারা নিরাপত্তার নিশ্চয়তা দেবে শুধু তাদের দেশেই দল পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডে এখন খেলার পরিস্থিতি নেই। তাই শেষ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




