ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১২:৪৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় আরেকজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বাড়লো। আজ সোমবার পুলিশ এ তথ জানায়। খবর এএফপি’র।

মৃতের এ সংখ্যার মধ্যে এমন দুইজন লোক রয়েছেন যাদের লাশ উদ্ধার করা হয়নি।

ডেপুটি কমিশনার জন টিমস বলেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে পুলিশ আরেক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।’

এ ঘটনায় অস্ট্রেলিয়ার হাসপাতালে মৃত্যুর ক্ষেত্রে এ ব্যক্তি হচ্ছে দ্বিতীয়। তার নাম প্রকাশ করা হয়নি।

গত ৯ ডিসেম্বর সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সময় ৪৭ ব্যক্তি দ্বীপটি সফর করছিলেন। এদের অধিকাংশ অস্ট্রেলিয়ার নাগরিক ছিল।