ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৫:১৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় মন্ত্রিসভার শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদেনৃশংস জঙ্গি হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহতের ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নিউজিল্যান্ডে দুষ্কৃতিকারীদের হামলায় বাংলাদেশের পাঁচজনসহ ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। তাদের নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, একই সঙ্গে এ হামলার ঘটনায় মন্ত্রিসভা নিন্দা প্রস্তাব গ্রহণ করে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রিসভা।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ও নিউজিল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সফিউর রহমান জানিয়েছেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে জঙ্গি হামলায় নিহত অর্ধশত ব্যক্তির মধ্যে পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ (সোমবার) থেকে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানিয়েছেন, নিহতদের স্বজনদের নিউজিল্যান্ডে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

-জেডসি