ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৯:২২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

নিউজিল্যান্ডে ২৫ দিন পর আবারো করোনা রোগী সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

নিউজিল্যান্ডে ২৫ দিন পর আবারো করোনা রোগী সনাক্ত

নিউজিল্যান্ডে ২৫ দিন পর আবারো করোনা রোগী সনাক্ত

নিউজিল্যান্ডে ২৫ দিন পর এই প্রথম আজ মঙ্গলবার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে দু’জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে আক্রান্ত হওয়া এ দুই রোগী সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে আসেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ নিউজিল্যান্ডে নতুন করে দু’জনের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এতে আরো বলা হয়, তারা দু’জনই সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন।

কেবলমাত্র নিউজিল্যান্ডের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে দেশটির সীমান্ত খুলে দেয়া হয়। এক্ষেত্রে বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও এ সুযোগ রাখা হয়।

তবে দেশের বাইরে থেকে আসা সকলকেই বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ আলাদা থাকার কথা বলা হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড গত সপ্তাহে তাদের দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশে মাত্র ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারায়।