ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৬:৫৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

নিউজিল্যান্ডে ৫-১১ বছরের শিশুদের জন্য টিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। অল্পবয়সী শিশুদের জন্য দেশটিতে এটিই প্রথম কোনো টিকার অনুমোদন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি মাসের শুরুতে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও একই বয়সসীমার শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের কোভিড-১৯ টিকা ব্যবহারের অস্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ এই অনুমোদন দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, কমপক্ষে ২১ দিনের বিরতিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকার দু’টি ডোজ প্রয়োগ করা হবে।

এদিকে নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ শিশুদের শরীরে টিকা প্রয়োগের অনুমতি দিলেও এটি বাস্তবায়নের আগে নিউজিল্যান্ডের মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। রয়টার্স বলছে, কিউই মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে এই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।