নিউজিল্যান্ডের প্রথম লকডাউন অবৈধ: দেশটির হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিউজিল্যান্ডে জারি করা প্রথম লকডাউনকে অবৈধ ঘোষণা করেছে দেশটির হাইকোর্ট। আদালত বলছে, এতে করে মানুষের অধিকার এবং স্বাধীনতা খর্ব হয়েছে।গত ২৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৯ দিন লকডাউন আরোপ করেছিল দেশটির কর্তৃপক্ষ।
বুধবার নিউজিল্যান্ডের হাইকোর্ট এক রুলে জানান, ঘরে না থাকলে শাস্তির মুখে পড়তে হবে- এমন নির্দেশের কারণে নাগরিক স্বাধীনতা লঙ্ঘন হয়েছে। গত জুলাইয়ে নিউজিল্যান্ডের একজন আইনজীবী অ্যান্ড্রু বরোডেলে করা এক মামলায় আদালত এমন রুল দিলেন।
বিচারকদের ৩ সদস্যের একটি প্যানেল অনেকগুলো অভিযোগের ক্ষেত্রে ছাড় দিলেও তারা বলছেন, বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারে কড়াকড়ি নিয়ে কর্তৃপক্ষের লিখিত আদেশকে আগে আইনে পরিণত করতে হতো।
ওই আদেশ অনুযায়ী নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ বলেছিলেন, কেউ যদি ঘরে থাকা নির্দেশ অমান্য করে, তাহলে তাকে পুলিশ ডিটেনশনে নেয়া হবে।
আদালতের রুলে বলা হয়, করোনাভাইরাস সংকটের কারণে ওই সময় এটার প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং সামঞ্জস্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু এই নির্দেশনা আইন দ্বারা স্বীকৃত নয় এবং নিউজিল্যান্ডের অধিকার আইনের ৫ নম্বর ধারার পরিপন্থী।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন গত ২৩ মার্চ দেশটির বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশ আইন আকারে লিখা হয় ৩ এপ্রিল।সূত্র: রাশিয়া টুডে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











