নিজ ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
অভিনেত্রী হুমাইরা আসগর আলী। সংগৃহীত ছবি
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে ডিফেন্স ফেজ-৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সেখানে কয়েক দিন ধরে পড়ে ছিল।
ডিআইজি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করার জন্য গিজরি থানা পুলিশ ও একজন বেলিফ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যায়। দরজায় বহুবার নক করার পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান।
দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, ২০২৪ সাল থেকে হুমাইরা ভাড়ার টাকা দিচ্ছিলেন না। এজন্য মালিক আদালতের শরণাপন্ন হন এবং ফ্ল্যাট খালি করার নির্দেশ পান।
প্রতিবেদনে বলা হয়েছে, লাশ দেখে পুলিশ ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি ‘গভীর পচন’ অবস্থায় ছিল। কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
তবে প্রাথমিকভাবে কোনো ষড়যন্ত্র বা খুনের আলামত পাওয়া যায়নি। কারণ সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এসএসপি।
পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে।
ডন ডটকম সূত্রে জানা যায়, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জালাইবি’ এবং বিখ্যাত রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী







