নিজের দায় সেন্ট্রালের ওপর চাপানোর চেষ্টা করছেন ডা. সংযুক্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে নরমাল ডেলিভারি করাতে এসে না ফেরার দেশে পাড়ি জমানো মাহবুবা রহমান আঁখির ঘটনায় প্রেস বিফ্রিয়ে এসে ডা. সংযুক্তা সাহা অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, আঁখির মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহা নিজের দায় হসপিটালের ওপর চাপানোর চেষ্টা করছেন।
রোববার (২ জুলাই) সেন্ট্রাল হসপিটালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আঁখির অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ২টি প্রেস বিফ্রিং করেছেন। সেগুলোতে তিনি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, যাতে সেন্ট্রালের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল হসপিটাল অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে কোনো কমিশন দেয়নি এবং তার কাছ থেকে কমিশন নেয়নি। হসপিটালের বিল কত এবং ডাক্তারের বিল কত তা বিলে উল্লেখ থাকে। বিল সক্রান্ত বিষয়ে ডা. সংযুক্তা সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য।
'অধ্যাপক ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষকে না জানিয়ে দুবাই গিয়েছেন। কিন্তু গত ১০-০৬-২০২৩ তারিখে ডা. সংযুক্তা সাহার রোগীর অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে এবং এর প্রমাণও আছে। এবিষয়ে সংযুক্তা সাহার জোরপূর্বক নির্দেশ ছিল তার অনুপস্থিতিতেও তার নামে রোগী ভর্তি দিতে হবে। ইতোপূর্বেও তার অবর্তমানে তার নামে রোগী ভর্তি হয়েছে এবং তার মনোনীত কনসালটেন্টরা রোগীর চিকিৎসা দিয়েছেন।'
এতে আরও বলা হয়েছে, প্রেস ব্রিফিংয়ে সংযুক্তা সাহা বলেছেন, সেন্ট্রাল হসপিটালে কোনো নিয়ম-কানুন নেই। সেন্ট্রালের যদি নিয়ম কানুন না থাকে, তাহলে ডা. সংযুক্তা সাহা ২০০৭ সাল থেকে কীভাবে অত্র প্রতিষ্ঠানে কাজ করলেন? তাছাড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে হসপিটালকে প্রমোট করলেন কেন? ডা. সংযুক্তা সাহা একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন সেন্ট্রাল হসপিটালে বেশি সময় দেন তাই তিনি অন্য একটি প্রতিষ্ঠানের চেম্বার করা বন্ধ করেছেন। সেন্ট্রালের যদি নিয়ম কানুন না থাকে তাহলে তিনি অন্য একটি প্রতিষ্ঠান ছেড়ে আসলেন কেন? প্রকৃত অর্থে তিনি সেন্ট্রালের সার্ভিস ও সিস্টেম সম্পর্কে সব সময় সেন্ট্রাল কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রদান ও প্রশংসা করেছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











