নিজের সাবেক স্ত্রী ভেবে অন্যের স্ত্রীকে হত্যা, অতঃপর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
নিজের সাবেক স্ত্রীকে হত্যা করতে গিয়ে ভুলে অন্যের স্ত্রীকে হত্যা করে ফেলেন সেকুল মিয়া। তিনি পেশায় ট্রাক ড্রাইভার। হত্যার শিকার নারীর নাম আশা আরা আয়েশা (২৩), তিনি একজন গার্মেন্টসকর্মী। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর)। ঘটনাস্থলেই সেকুলকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। সেই ঘটনায় গতকাল রাতেই হত্যা মামলা দায়ের করেন হত্যার শিকার নারীর স্বামী রুবেল হোসেন।
শনিবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সেকুল মিয়াকে আজই আদালতে পাঠানো হচ্ছে। নিজের সাবেক স্ত্রী ভেবে অন্যের স্ত্রীকে হত্যার কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
সেকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, চার বছর আগে স্ত্রী শেফালি আক্তারের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সম্প্রতি পাঁচ লাখ টাকার বিনিময়ে সেকুলকে আবারও বিয়ে করতে রাজি হন শেফালি। কিন্তু এক মাস আগে শেফালি অন্য একজনকে বিয়ে করে ফেলেন। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সকালে প্রতিশোধ নেওয়ার জন্য এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোহম্মদপুরের নবোদয় হাউজিংয়ে যান সেকুল। সেখানে সাবেক স্ত্রী শেফালিকে বোরকা পরা অবস্থায় একটি রিকশার মধ্যে দেখতে পেয়ে তারা ওই রিকশার পিছু নেন।
একপর্যায়ে রিকশাটির গতিরোধ করে এর আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন সেকুল। পরে আঘাত পাওয়া নারী রিকশা থেকে নিচে পড়ে গেলে সেকুল বোরকার মুখ খুলেই বুঝতে পারেন ওই নারী তার স্ত্রী নন। শেফালি তখন পাশেই অন্য একটি রিকশায় ছিলেন। সেকুল যাকে আঘাত করেন তার নাম আয়েশা। নিজের ভুল বোঝার পর সেকুল নিজেই আয়েশাকে হাসপাতালে নিতে চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে পিটুনির পর পুলিশে দেন।
আয়েশার স্বামী রুবেল হোসেন জানান, রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে আদাবর নর্দা হাউজিং বাজার চৌরাস্তা এলাকায় তার স্ত্রীর গতিরোধ করেন দুইজন। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এবং হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
ঘটনার পর কাজল নামে এক পথচারী অন্যদের সহায়তায় আয়েশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। খবর পেয়ে রুবেলও যান হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে হাসপাতালে আয়শাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। পাশাপাশি অপারেশন করে রক্তক্ষরণ বন্ধেরও চেষ্টা করা হয়। পরে অপারেশন থিয়েটার থেকে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান আয়েশা।
পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, সেকুল মিয়া পাঁচ বছর আগে শেফালিকে বিয়ে করেন। চার বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তিনি গাবতলী বাস টার্মিনাল এলাকায় থাকেন। শেফালিকে তিনি আবার বিয়ে করতে চাইলে সেকুলের কাছ থেকে শেফালি টাকাও নেন।
দুলাল হোসেন বলেন, ‘নিহতের পরিবার এখনও হাসপাতালে আছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











