নিবন্ধন না থাকলেও কেন্দ্রে করোনা টিকা পাওয়া যাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সারাদেশে রবিবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের গণহারে টিকা দান কর্মসূচী। এরইমধ্যে জেলা-উপজেলায় প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে। রবিবার যাঁরা টিকা পাবেন তাদের মোবাইলে নোটিশ যাবে শনিবার। এরই মধ্যে তিন লাখ ছাড়িয়েছে নিবন্ধনকারী। প্রথম দিন ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেয়া হবে। টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল।
টিকার জন্য নিবন্ধন না করলেও কেন্দ্রে আসলে টিকা নেয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিবন্ধন না করলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারেন এমন ব্যবস্থা রাখা হচ্ছে। এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। আগে নিবন্ধন না করা টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন।
কয়েকশ’ জনকে পরীক্ষামূলক প্রয়োগের ১০ দিন পর রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।
এদিকে, এরই মধ্যে যাঁরা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকে প্রথম দিনে যাঁরা টিকা প্রাপ্য, তাদের মোবাইল ফোনে শনিবার ম্যাসেজের মাধ্যমে সেটি জানিয়ে দেয়া হবে অধিদপ্তর থেকে। শুক্রবার বিকেল পর্যন্ত নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে বলে জানা গেছে তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় থেকে।
তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, এখন যেকোনো ডিভাইস থেকে আমাদের সুরক্ষা প্ল্যাটফর্মে গেলেই যে কেউ তার ন্যাশনাল আইডি কার্ড নম্বর ব্যবহার করে এবং অগ্রাধিকারভিত্তিক তথ্য ঠিক থাকলে নিবন্ধন করতে পারছেন। শুক্রবার জুমার নামাজের সময়টুকু বাদ দিয়ে প্রতি আধাঘণ্টায় প্রায় ১০ হাজারজন নিবন্ধন করেছেন। সারা দেশে নিবন্ধনকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। কোনো জেলা বা উপজেলা নিবন্ধনশূন্য থাকবে বলে মনে হয় না। এ ক্ষেত্রে যাঁরা কারিগরি দিকটি বিশ্লেষণ করছেন, তারা ঠিক করে দেবেন প্রথম দিন কোন জেলায় কোন সেন্টারে কতজন টিকা দিতে যাবেন। এর ফলে নিবন্ধন নিয়ে আর কোনো জটিলতা হওয়ার কথা নয়।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







