নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ফাইল ছবি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এবার নিশিরাতের ভোট হতে দেওয়া হবে না।
সোমবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বন্দর এলাকার বিওসি ঘাটে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, তেল, গ্যাসসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ৭১ থেকে ৭৫ পর্যন্ত ছিল আওয়ামী দুঃশাসন। পরে ক্ষমতা হারিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে, অতীতের পুনরাবৃত্তি করবেন না ওয়াদা করে ৯৬ সালে ক্ষমতায় এসেছিল তারা। কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে গেছে, পুরোনো চেহারায় আবির্ভূত হয়েছে তারা। তাই দেশের মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। পরবর্তীতে ২০০৮ সালে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসে নব্য বাকশাল কায়েম করে। পরবর্তীতে দুটি নির্বাচনের একটিতে বিনা ভোটে এবং অপরটিতে নিশিরাতের ভোটে অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকে। এবার ইভিএম দিয়ে জালিয়াতি করতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইভিএমের নামে রঙ্গ করতে দেওয়া হবে না, ভোট হবে ব্যালটে-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়ে এত কথা বলেছেন, এখন ১৫ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিং কেন? জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবন যেভাবে দুর্বিষহ করে তুলেছেন, তাতে আপনাদের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি নির্বিচারে খুন ও গুমের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব পাপের জন্য আপনাদেরকে বিচারের কাঠঁগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ।
এ সময় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান ও যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এস এন তরুন দে প্রমুখ। অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ জয়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


