ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৫১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

নির্বাচন কমিশনার আমার কাছে ২টা চুমু চেয়েছিলেন: নিপুণ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন পীরজাদা শহীদুল হারুন আপত্তিকর কথা বলেছিলেন বলে দাবি করেছেন নিপুণ।

রোববার (৩০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিপুণ বলেন—‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে ২টা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে থাপড়ানো উচিত; আর কোনো সিনেমা বা নাটকে হারুনকে নেওয়া উচিত না।’

নিপুণের অভিযোগ—জায়েদ খানকে পরিকল্পিতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নিপুণ বলেন, ‘জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজাদা হারুন একটি চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন সাদিক, জেসমিনসহ অনেকেই।