নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এক বিদেশি পর্যবেক্ষক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। আজ রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিন ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।’
গৌতম ঘোষ বলেন, ‘চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং আমি মনে করি, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো চলছে।’
বাংলাদেশ ও ভারতের নির্বাচনের মধ্যে কোনো মিল আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একই জিনিস দেখতে পাচ্ছি। সেখানেও জনগণ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং এখানেও একই ঘটনা ঘটছে। এখানে শান্তি বিরাজ করছে।’
কানাডা থেকে আগত একজন পর্যবেক্ষক বলেন, ‘আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং দেখেছি ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারছে।’
নির্বাচন সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণের মতামত প্রতিষ্ঠার জন্য কর্মকর্তারা অত্যন্ত ভালো কাজ করছে।’এর আগে শনিবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ঢাকায় এসে পৌঁছান। পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য হোটেল সোনারগাঁওয়ে পৃথক দুটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। এই সেন্টারে তারা ২৪ ঘণ্টা সুবিধা পাবেন এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা থাকবে।
নয়টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নিবন্ধন করেন।
সংস্থাগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অফ ইলেকশন কমিশন ম্যানাজমেন্ট অফ সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দ্বিপেন্দ্র ক্যান্ডেল ইনিশিয়েটিভ এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পর্যবেক্ষক পাঠানোর কথা আছে।
এছাড়া, অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, প্যালেস্টাইন, ফিলিপিন্সসহ অন্যান্য দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











