নির্বাচনী খরচের খতিয়ান প্রকাশ করেছেন আইভী-তৈমূর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। এ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র (হাতি মার্কা) মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দুজনই।
নির্বাচনে হলফনামায় নির্বাচনী খরচের বিবরণ তুলে ধরেছেন মেয়র প্রার্থীরা। সেখানে তারা কে কত টাকা নির্বাচনে খরচ করবেন, তা উল্লেখ করেছেন। জানা যায় আলোচনায় থাকা দুই প্রার্থী কীভাবে, কোন খাতে অর্থ ব্যয় করবেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী:
আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সম্ভাব্য নির্বাচনী খাতে ব্যয় ধরেছেন ২০ লাখ টাকা। এই অর্থের উৎস মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানি ও বেতনভাতা। তার নির্বাচনী পোস্টারে ব্যয় হবে ৫ লাখ টাকা। তিনটি নির্বাচনী ক্যাম্পে খরচ হবে ৬০ হাজার টাকা। ক্যাম্পে কর্মীদের জন্য খরচ করবেন ৯০ হাজার টাকা, মোট ব্যয় হবে দেড় লাখ টাকা। কেন্দ্রীয় ক্যাম্প অফিসে কর্মীদের জন্য খরচ করবেন ১ লাখ টাকা। যাতায়াত খরচ ৫০ হাজার ও কর্মীদের জন্য খরচ করবেন ১ লাখ টাকা। আসবাবপত্র ভাড়ার জন্য বরাদ্দ ২০ হাজার টাকা।
এ ছাড়া বিশ্বাস প্রিন্টার্সে দেড় লাখ লিফলেট ছাপাবেন। এতে খরচ হবে ১ লাখ টাকা। একই প্রেসে হ্যান্ডবিল তৈরি করবেন ১ লাখ, যার খরচ ধরেছেন ৭৫ হাজার টাকা। ডিজিটাল ব্যানার তৈরি করবেন ২০০টি; যার মুদ্রণ খরচ ১ লাখ ২০ হাজার ও টানানো বাবদ খরচ ২০ হাজার টাকা। পথসভা করবেন ৫০টি, যার মাইক বাবদ খরচ ২০ হাজার টাকা। মাইকিংয়ের জন্য বাহনের খরচ ৫০ হাজার, কর্মীর খরচ ৫০ হাজার এবং মাইকিং ভাড়া ৩০ হাজার ধরা হয়েছে। পোর্ট্রেট তৈরি করা হবে ১০০টি, যার খরচ ধরা হয়েছে ৫০ হাজার টাকা। প্রতীক তৈরি করবেন ১০০টি, যার খরচ ৫০ হাজার টাকা। ৫০টি অফিসে আপ্যায়ন খরচ ধরেছেন দেড় লাখ টাকা। কর্মীর সংখ্যা দেখিয়েছেন ১ হাজার ৫০০ জন, তাদের পেছনে খরচ হবে ২ লাখ ২৫ হাজার টাকা। জামানত, সিডি প্রিন্ট, সিডি ক্রয়, মনোহারি ও অন্যান্য খরচ রেখেছেন ১ লাখ ৪০ হাজার টাকা।
তৈমূর আলম খন্দকার:
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হলফনামায় সম্ভাব্য নির্বাচনী খরচ ধরেছেন ২০ লাখ টাকা। এর মধ্যে নিজের অর্থ রয়েছে ৫ লাখ, যার উৎস আইন পেশা ও বাড়িভাড়া। অন্যান্য উৎসের মধ্যে মেয়ে মার-ই-য়াম খন্দকার থেকে ১ লাখ, নুসরাত খন্দকার থেকে ৫ লাখ এবং দুজন স্বজন থেকে ১০ লাখ নিচ্ছেন।
নির্বাচনী খরচে তৈমূর পোস্টার তৈরিতে ব্যয় করবেন ৩ লাখ টাকা। ২৭টি নির্বাচনী ক্যাম্পে ব্যয় হবে ১ লাখ ৩৫ হাজার টাকা। ক্যাম্পের কর্মীদের জন্য খরচ ধরেছেন ১ লাখ ৫৪ হাজার টাকা। কেন্দ্রীয় ক্যাম্প স্থাপনে খরচ করবেন ৫ হাজার টাকা এবং অফিস কর্মীদের ব্যয় ৭৫ হাজার টাকা। নির্বাচনী এজেন্টের খরচ ১ লাখ ৮ হাজার টাকা, কর্মীদের সম্ভাব্য খরচ ১ লাখ টাকা। সভা আয়োজনের জন্য শ্রমিক পারিশ্রমিক রেখেছেন ৯০ হাজার টাকা এবং আসবাবের ভাড়া ৭৫ হাজার টাকা। মোল্লা প্রিন্টিং প্রেসে ২ লাখ লিফলেট তৈরিতে ব্যয় করবেন ৩৮ হাজার টাকা। একই প্রেসে ৫ লাখ হ্যান্ডবিল তৈরিতে ব্যয় করবেন দেড় লাখ টাকা। ডিজিটাল ১০০টি ব্যানার তৈরিতে খরচ করবেন ৪৫ হাজার টাকা ও টানানো বাবদ ১০ হাজার টাকা।
৩০টি পথসভায় মাইক বাবদ খরচ করবেন ৯০ হাজার টাকা। মাইকিংয়ের জন্য বাহন ভাড়া ২০ হাজার, ব্যক্তি পারিশ্রমিক দেড় লাখ এবং মাইকিং ভাড়া রেখেছেন ৭৫ হাজার টাকা। ২০০ প্রতীকের জন্য খরচ করবেন ৫০ হাজার টাকা। ১টি অফিসে আপ্যায়ন খরচ রেখেছেন ৩০ হাজার টাকা। ১০০ কর্মীর জন্য খরচ করবেন দেড় লাখ টাকা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




