ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৪৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক বলেছেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন বিশেষজ্ঞদের ছোট একটি টিম কাজ করবে নির্বাচন চলাকালে। তারা ৪৮ দিন বাংলাদেশে নির্বাচন ও পরিবেশ পর্যবেক্ষণ করবে। পরে তারা কিছু সুপারিশও করবে।

 

অাজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

রেনজি টেরিংক বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন হয়। তাই ইইউর সদস্য দেশগুলো বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠাব।


তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে বিশেষ নজর আছে ইউরোপীয় ইউনিয়নের। এবারের নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং।


ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চারজন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।


বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।