ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত: আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট হলে নিজের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার সকাল ১০ টা ৫০মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে শুনেছি। এসব সমস্যা দ্রুত সমাধান করতে বলেন তিনি।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোন প্রকার বিশৃঙ্খলা প্রতিহত করার আহ্বান জানান আইভী।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে চললেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। আর যেসব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে সেগুলো মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি রয়েছে।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।