ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৩:৩১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২০ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের নামে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ উদ্বোধন করা হয়েছে।

 

আজ সোমবার উপজেলার দিঘিরপাড়া গ্রামে নির্মল সেনের নিজ বাড়িতে ফিতা কেটে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।


নির্মল সেনের শেষ ইচ্ছা পূরণের লক্ষে কলেজটি যাত্রা শুরু করলো তার ৫ম মৃত্যু বার্ষিকীতে।


মৃত্যু বার্ষিকীতে নির্মল সেন স্মৃতি সংসদ এক স্মরণ সভার আয়োজন করে।


নির্মল সেনের ভাতিজা সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, সমাজ সেবক আবুল বাশার হাওলাদার, সাংবাদিক খান চমন-ই-এলাহি, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।