নির্যাতনের শিকার সেই হাতি উদ্ধার, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
অবশেষে নির্যাতনের শিকার সেই হাতিকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাইউল্লাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করে বন বিভাগ।
কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হাতির পায়ে শিকল বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটি যাচাই করে তা শনাক্তের পরে হাতিটিকে উদ্ধার করতে মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করে নির্যাতনের স্থান কুমিল্লার দাউদকান্দি এলাকার বলে নিশ্চিত করে বন বিভাগ। কয়েক দিনের প্রচেষ্টায় সবশেষ গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে হাতিটির অবস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকায় শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার স্থানীয়দের সহযোগিতায় নির্যাতিত হাতিটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
জি এম মোহাম্মদ কবি আরও বলেন, খোঁজ নিয়ে জেনেছি ঘটনাটি গত ২৪ আগস্টের। হাতিটির সঙ্গে তিনজন মাহুত ছিলেন। তারা হাতিটিকে দিয়ে বিভিন্ন দোকানপাটে ঘুরে ঘুরে টাকা তুলতেন। টাকা তোলার সময় হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে যায়। এ সময় দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায় হাতিটি। পরে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে সঙ্গের তিন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকে। সে সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন এর দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে পরিবেশ উপদেষ্টার। এরপর তিনি ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন। এ ঘটনায় হাতির মালিক এবং তিন মাহুতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



