নিহত বৃষ্টির লাশ দেশের পথে, শনিবার পৌঁছাবে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার
নিহত বৃষ্টির লাশ দেশের পথে, শনিবার পৌঁছাবে ঢাকায়
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন -এর কর্মকর্তারা। সরকার নিহত নাহিদা বৃষ্টি ও একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে।
গত ১ মে আনুষ্ঠানিকভাবে নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর ও মায়ামি কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
নিহত নাহিদা বৃষ্টির জানাজা বৃহস্পতিবার বাদ জোহর ইসলামিক সোসাইটি অব ট্যাম্পা বে এরিয়া মসজিদ-এ অনুষ্ঠিত হয়। জানাজায় -এর শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পুরো কমিউনিটিতে এ হত্যাকাণ্ড গভীর শোকের ছায়া ফেলেছে।
এদিকে, নাহিদা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের স্মরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। ৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা প্রদান করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অনুরোধে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন। এর আগে একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











