ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১:২২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

নিহতরা পাবে এক লাখ, দগ্ধরা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চকবাজার এলাকায় লাগা আগুনের ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ এবং প্রত্যেক দগ্ধের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার রাত চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খব জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।