নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ মৃত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ মৃত ৪
কক্সবাজারের চকরিয়ায় স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে একজন নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ যাত্রী রয়েছেন।
নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। আহতরা ফেনী, কুমিল্লা, ভোলা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২৫ আহত হন।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চকরিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় কবলিত গাড়ি থেকে চার যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয় অন্তত ২৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি হতাহতদের মালামাল নিরাপদ রাখতে পুলিশের একটি দলকে নিয়োজিত করা হয়েছে।’
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



