নিয়ন্ত্রণের ঘোষণার দিনই ব্রাজিলে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ১২০০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিল সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার ঘোষণা দেয়ার দিনই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। সরকারি তথ্যানুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।
কোভিড-১৯ এ আক্রান্ত ও প্রাণহানির হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮ টা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন। আর মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৪৫ হাজার ৪৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯১৮ জন। এর আগে ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হন। ব্রাজিলে এমন অবস্থার জন্য দেশটির গণমাধ্যম সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করছে।
ব্রাজিলের সরকার গত কয়েকদিন ধরেই বলে আসছে সংক্রমণ কমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। মঙ্গলবার করোনা আপডেট দেয়ার আগে দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান ওয়াল্টার ব্রাগা নেটটো বলেন, ‘সংকট চলছে। সাহসী পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। সংক্রমণ অনেক কমে যাচ্ছে!’
এদিকে বিশ্বে আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে আটশ’।
আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজার ৪১ জন। আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮, মৃত্যু ৭ হাজার ২৮৪ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন, মৃত্যু ১১ হাজার ৯২১ জনের। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৯৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন। স্পেনে ২ লাখ ৯১ হাজার ৪০৮ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







