নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে মা-মেয়েসহ ৫ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানো ও স্বাক্ষর মিল না হওয়ার অপরাধে পাঁচজন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রের তিনজন এবং রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রের দুইজনকে এ সাজা দেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন- জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকার রবিন মোস্তাফিজের মেয়ে আফিফা আফরোজ, একই ইউনিয়নের ওসমান গনির মেয়ে রনজিনা আকতার ও উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আজিজুল খানের মেয়ে আদুরী খানম। এছাড়াও নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম ও তার মেয়ে সিমলা আক্তারকে সাজা দেওয়া হয়েছে। রাশেদা ও সিমলা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন দায়িত্ব পালন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফিফা আফরোজের দুই দিন এবং বাকি দুইজনের তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বলেন, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে মা রাশেদা বেগমের পরীক্ষা দিতে বসেছিলেন মেয়ে সিমলা আক্তার। পরীক্ষার্থী রাশেদার স্বাক্ষর মিল না হওয়ায় মেয়ে সিমলা ও মা রাশেদার তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫৩৮১ জন আবেদন করলেও আজ শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২১০১ অংশগ্রহণ করেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার