নীলফামারীতে হাঁস পেলে স্বাবলম্বী সাবিনা
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫১ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সামিনা বেগম (৪৫)। মাত্র পাঁচ বছরে সংসারের অভাব অনটন দূর করে কিনেছেন বাড়ির ভিটের পাঁচ শতক জমি। তার সফলতায় এখন অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন হাঁস পালনে।
কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম দোলাপাড়া গ্রামে সাবিনার বাড়ি। ২০ বছর আগে ওই গ্রামের মঙ্গুলু মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই স্বামীর সংসারের অভাব অনটন লেগেছিল। সে থেকে চেষ্টা চালিয়ে যান একটা কিছু করার। আর সে চেষ্টায় সফল হয়েছেন হাঁস পালনের মাধ্যমে।
সাবিনা বলেন, ৫ বছর আগে আমার বড় বোন নিলুফা ইয়াসমিনের কাছ থেকে ১০ হাজার টাকা দিয়ে শুরু করি হাঁস পালনের কাজ। এরপর তাতে যুক্ত করি স্বামীর দিনমজুরীর আয়ের (কুমিল্লায় কাজ করে আনা) আরো ১২ হাজার টাকা। ওই টাকায় দেশী জাতের ১ হাজার হাঁসের বাচ্চা কিনে বাড়িতে পালন শুরু করলে কিছুদিন পর ডিম দিতে শুরু করে। সেই ডিমের আয়ে দেনা পরিশোধ করেছি, একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি, কিনেছি বাড়ির জন্য পাঁচ শতক জমি। বর্তমানে পালন করছি ডিমপাড়া দুইশ হাঁস ও মাংসের জন্য বিক্রিযোগ্য দুইশ হাঁস।
বর্তমানে তিনি ডিমপাড়া দুইশ হাঁসের খাবার যোগান দিচ্ছেন বাড়িতে। আর মাংসের জন্য বিক্রির হাঁস বাড়ির পাশের বিলে ছেড়ে দেন দিনের বেলায়। সেখান থেকে ওই হাঁসগুলো আহরণ করে খাবার। একাজের জন্য তার ভগ্নিপতি আব্দুল হাই পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছেন। সহযোগিতা করেছেন তার স্বামীসহ দুই ছেলে। পাশাপাশি প্রতিবেশীরাও তাকে এ কাজে উৎসাহ দিচ্ছেন। এখন আর অভাব নেই তাদের সংসারে। আরো বড় আকারে হাঁসের খামার গড়ার স্বপ্ন দেখছেন তিনি।
সাবিনার স্বামী মঙ্গলু মিয়া বলেন, ‘আগে আমাকে একাই সংসার সামলাতে হতো। এতে সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটতো। আমার স্ত্রীর চেষ্টায় হাঁস পালন করে সংসারের অভাব অনটন দূর হয়েছে। আগে অন্যের জমিতে বাড়ি করে থাকতাম। বসবাসের ওই অস্থায়ী ঠিকানাটিও এখন স্থায়ী হয়েছে।
ওই গ্রামের আব্দুর রহমান (৫৫) বলেন, ‘সাবিনার উদ্যোগ দেখে গ্রামের মানুষ অভিভূত। তাকে দেখে এখন গ্রামের অনেকে বাড়িতে ১০ থেকে ৫০টি পর্যন্ত হাঁস পালন শুরু করেছে। সেখান থেকে ডিম পাচ্ছে, ডিম এবং হাঁস বিক্রি করে আয় করছে।’
কিশোরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সামিনার হাঁস পালনের সাফল্য সবাইকে তাক লাগিয়েছে। তাকে সরকারীভাবে হাঁস পালনের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


