নুসরাতকে পুড়িয়ে হত্যা : এবার গ্রেপ্তার শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলার ঘনিষ্ঠ শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে অধ্যক্ষ সিরাজ উদদৌলার আরেক ঘনিষ্ঠ নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। আগেই জানানো হয়েছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, পিবিআই আকবর নামের এক ব্যক্তির বাড়ি থেকে নুর উদ্দিনকে আটক করে ঢাকার পথে রওনা দেয়। আকবরের গ্রামের বাড়ি ও নুরু উদ্দিনের বাড়ি সোনাগাজীর একই এলাকায়। নুরু উদ্দিন আকবরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে মাকসুদ আলমকে গ্রেপ্তার করে পিবিআই। মাকসুদ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি নিহত নুসরাতের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য। মাকসুদ নুসরাত হত্যা মামলার ৪ নম্বর আসামি। ৮ জনের নাম উল্লেখ করে এই মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ জনকে আটক করা হয়েছে।
এদিকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জন্য পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই অভিযুক্ত সবাই গ্রেপ্তারের আওতায় চলে আসবে।’
মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন নিপীড়ন ও পরে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলা এবং ইংরেজির প্রভাষক আফসার উদ্দিনের এমপিও স্থগিত করেছে সরকার। এর ফলে তাঁরা বেতন-ভাতার সরকারি অংশ পাবেন না।
৬ এপ্রিল ওই মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত মারা যান। এর আগে ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মৃত্যুর আগে গত রোববার নুসরাত চিকিৎসকদের কাছে বলেছিলেন, নেকাব, বোরকা ও হাতমোজা পরা চারজন তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই চারজনের একজনের নাম শম্পা।
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



