ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৪২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নুসরাতের ভাইকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান এনআরবি ব্যাংক লিমিটেডে চাকরি পেয়েছেন। ব্যাংকটি তাকে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। এনআরবি গ্লোবাল ব্যাংকে তাকে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার নুসরাত জাহানের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি নোমানের হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছে মাহমুদুল হাসান নোমান নিজেই। এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।

নিজাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ায় নোমানকে চাকরি দেয়া হচ্ছে। তবে এখনো তার স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশ করার পরেই সোনাগাজী উপজেলার ডাক বাংলো শাখায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে  তিনি যোগদান করতে পারবে।

এর আগে নুসরাত জাহানের বাবা একেএম মুসা, মা শিরীনা আক্তার ও দুই ভাই গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীরা কেউই আইনের হাত থেকে পাড় পাবে না।

অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদের মাধ্যমে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।  এছাড়া নুসরাত জাহানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

গত ৬ এপ্রিল সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের ভেতর নুসরাত জাহান রাফিকে (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। নুসরাত জাহান ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


-জেডসি