নেত্রকোণায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
নেত্রকোণায় অনৈতিক কাজে বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক নারীকে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হন। ঘটনার পর দুই নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া ২টার দিকে নেত্রকোণা পৌর শহরের সাতপাই বড় রেলস্টেশন এলাকার রেল কলোনিতে এই ঘটনা ঘটে।
নিহত নারী হচ্ছেন কলোনীর বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী শাহিনুর বেগম (২৫)।
আহতরা হলেন নিহতের ভাই আবুল কালাম, প্রতিবেশী রোকসানা। বাকিদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আটকেরা হচ্ছেন একই এলাকার নূরজাহান, সফুরা, কাজল, মিঠুন, আব্দুল হান্নান, ইদ্রিস, মুসলেমউদ্দিন ও সাগর।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রেলকলোনি এলাকার এরশাদ, সোহেলসহ তার অনুসারী কয়েকজন এলাকায় অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে সোহেলকে রেলকলোনির এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় রোকসানা ও শাহীনূর দেখে ফেলেন। পরে তারা এই ঘটনার প্রতিবাদ করেন। এর জেরে সোহেল ও এরশাদের নেতৃত্বে বেশ কয়েকজন রাতে শাহীনুরের বাসায় হামলা চালান। এক পর্যায়ে শাহীনূরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। এসময় শাহীনুরের ভাইও প্রতিবেশীসহ ৫ জন আহত হন।
এলাকাবাসী শাহীনুরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



