ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১:১৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

নেত্রকোনায় নিজ বসতঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলায় নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
নিহতরা হচ্ছেন, উপজেলার বালালী গ্রামের নানু মিয়া (৪৮) এবং তার স্ত্রী মেরাজ আক্তার (৩৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (মঙ্গলবার) সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা ডাক দিলে তার শিশু ছেলে দরজা খোলে। 

এসময় নানু মিয়াকে ঝুলন্ত ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের স্বার্থে সিআইডির অপেক্ষায় ঘরের দরজা বন্ধ করে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ময়মনসিংহ থেকে সিআইডির তদন্ত টিম আসলে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত ঘটনার কোন কারণ জানতে পারেনি পুলিশ।