নেত্রকোনায় নিজ বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১১ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার
নেত্রকোনা জেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের সাতপাই এলাকায় বাবুল সরণি সড়কে নিজ বাড়ি থেকে এ দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার বেলা একটার দিকে স্বামী মিহির কান্তি বিশ্বাস (৭০) ও স্ত্রী তুলিকা চন্দ্র সবিতার (৫৮) মৃতদেহ উদ্ধার করা হয়। মিহির কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং তুলিকা সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী ছিলেন।
একতলা বাড়িটির একাংশের ভাড়াটিয়া সরকারি চাকরিজীবী রাজীব পণ্ডিত জানান, তার সঙ্গে গত বুধবার সকালে সর্বশেষ দেখা হয় তুলিকা চন্দ্রের। সে সময় তুলিকা চন্দ্র অফিসে যাচ্ছিলেন। এরপর থেকেই তাদের বাড়ি তালাবদ্ধ ছিল বলে জানান রাজীব। দুর্গন্ধ পাওয়ার পর আজ সকালে তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে পুলিশ এসে তালা ভেঙে রান্নাঘর থেকে তুলিকার ও বসার ঘর থেকে মিহিরের লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, বাড়িতে মিহির কান্তি ও তুলিকা চন্দ্র একাই থাকতেন। ছেলে সুমন বিশ্বাস ঢাকায় চাকরি করেন। আর মেয়ে সুস্মিতা বিশ্বাসের সিলেটে বিয়ে হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলছেন, মিহির ও তুলিকার শরীরে আঘাতের চিহ্ন আছে। বাসার আসবাবপত্র ছড়ানো। ধারণা করা হচ্ছে, গত বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



