নেত্রকোনায় বাল্যবিয়ে রুখে দিচ্ছে ‘নারী উন্নয়ন ফোরাম’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
নেত্রকোনায় বাল্যবিয়ে রুখে দিচ্ছে ‘নারী উন্নয়ন ফোরাম’
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাংছাতি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোমেনা খাতুন। একদিন হঠাৎ করেই জানতে পারেন, তার গ্রাম চৈতন্যপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রামনাথপুর গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে। খবরটি শুনেই বসে থাকতে পারলেন না মোমেনা।
তিনি বলেন, গত বছরের ১৯ সেপ্টেম্বর আমার এক শুভাকাংখী জানান রামনাথপুর গ্রামে মাত্র ১৬ বছর বয়সী কলি আক্তার নামের এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এক প্রকার জোর করেই বিয়ে হচ্ছে তাকে। আর বিয়ের অনুষ্ঠানের জন্য সবকিছুই প্রস্তুত। আমি খবরটি শোনার পর দ্রুত সেই এলকায় যাই এবং স্থানীয় পুলিশের সহায়তায় বিয়েটি বন্ধ করি।
ওই বাল্য বিয়ে বন্ধের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে মোমেনা বলেন, বিষয়টি খুব একটা সহজ ছিলনা। আমি গেলাম আর তারা আমার কথা শুনে বিয়ে বন্ধ করে দিল–এমন ভাবার কোন কারন নেই। সে সময় আমি প্রথমে স্থানীয় নেতা এবং মেয়ের পরিবারের অভিভাবকদের সাথে কথা বলি। তাদেরকে অনুরোধ করি বিয়ে বন্ধ করার জন্য। তাদেরকে বুঝাই যে, বাল্য বিয়ে একটি অপরাধ। আর এতে করে মেয়েটিরই সমস্যা বেশী হবে। সে শারীরিক এবং মানসিক দুই ভাবেই ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু তারা আমার কোন কথাই শোনেনি। উপরন্তু আমাকে অপমান করে। তারা আমাকে চোখ বন্ধ রাখার পরামর্শ দেয় আর নিজের কাজ করতে বলে।
মোমেনা বলেন, কিন্তু আমি দমে যাইনি। এরপর আমি রাংছাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে দেখা করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী আমি স্থানীয় নারী ও শিশু অধিদপ্তরের অফিসে ফোন দিই। তাদেরকে বিষয়টি খুলে বলি এবং বাল্য বিয়েটি বন্ধে সহযোগীতা চাই। অবশেষে স্থানীয় থানা থেকে পুলিশ পাঠানো হয়। পরে তারাই বিয়েটি বন্ধ করে।
তিনি জানান, গত দু’মাসে দুটি বাল্য বিয়ে বন্ধ করেছেন তার একক প্রচেষ্ঠায়।
মোমেনা খাতুনের বাল্য বিয়ে বন্ধের এসব উদ্যোগ দেখেই অনেকটা উৎসাহ পান কলমাকান্দা ইউনিয়ন পরিষদের আরেক মহিলা মেম্বার পারুল আক্তার। এক মাস আগে তিনি জানতে পারেন পেঁচামারি গ্রামে অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীর বিয়ে ঠিক হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক জহুরা খাতুনকে এক প্রকার জোর করেই ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয় চান্দাইল গ্রামের বাবুল মিঞার সাথে।
পারুল বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান। ইউএনও বিষয়টি জানার পর তার নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বিয়ের দিন। তিনি বিয়েটি বন্ধ করেন এবং তিন ব্যক্তিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে শাস্তি প্রদান করেন মোবাইল কোর্টের মাধ্যমে।
পারুল বলেন, এ সময় বিয়ে রেজিষ্ট্রার খায়রুল কবিরকে ৩০,০০০ টাকা এবং বর এবং কনের অভিভাবককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
কলমাকান্দা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু বলেন, এলাকার সকল নারী জন প্রতিনিধিদের নিয়ে ‘নারী উন্নয়ন ফোরাম’ নামের একটি সংগঠন করা হয়েছে এখানে। এতে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইউএনডিপি’র এফিসিয়েন্ট এন্ড একাউন্টেব্যাল এন্ড লোকাল গভর্ণেন্স (ইএলজি) প্রোজেক্ট। বর্তমানে এই সংগঠনের সবাই এই এলাকায় বাল্য বিয়ে বন্ধ এবং নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছেন।
তিনি বলে, অন্যান্য জায়গার তুলনায় এখানে বাল্য বিয়ে এবং নারী নির্যাতনের হার একটু বেশী। মূলত শিক্ষার অভাব এবং অজ্ঞতার কারনেই এসব সমস্যা এখানে বেশি।
তবে গত বছরের প্রথম দিকে নারী উন্নয়ন ফোরাম গঠনের পর থেকে এই উপজেলায় বাল্য বিয়ে এবং নারী নির্যাতন অনেকাংশে কমে এসেছে। আমার নিজেরাই অনেক বাল্য বিয়ে বন্ধ করতে সফল হয়েছি।
ইউএনপিপি’র কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক বলেন, কলমাকান্দায় এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষ অনেক নিম্ম আয়ের। মূলত কম শিক্ষার হার, কর্মসংস্থানের অভাব এবং স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাবই এই বাল্য বিয়ে এবং নারী নির্যাতনের হার কিছুটা বেশি এই অঞ্চলে।
তিনি বলেন, তবে বর্তমানে স্থানীয় অনেক সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসন এই বাল্য বিয়ে এবং নারী নির্যাতন বন্ধে কাজ করে চলছে। এছাড়াও আরো বেশি পরিমান সচেতনতামূলমক কার্যক্রম চালানোর ব্যাপারে তিনি জোর দেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

