নেপালে করোনা রোগী পালানোর চেষ্টা করলেই গুলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
নেপালে করোনা রোগী পালানোর চেষ্টা করলেই গুলি
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার থেকে পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে নেপালের একটি জেলার স্থানীয় সরকার।
শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক দ্য হিমালয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালের পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনো করোনা পজিটিভ রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তাবাহিনীকে অনুমতি দিয়েছে।
পারসার পুলিশ সুপার গঙ্গা পান্তা জানিয়েছেন, বুধবার জেলার ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, নিরাপত্তা কর্মীরা প্রয়োজনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে পারবে।
এর আগে বুধবার নারায়ণী উপ-আঞ্চলিক হাসপাতাল থেকে দুজন কোভিড-১৯ রোগী পালিয়েছিল। যদিও পুলিশ ওই দিনই তাদের আটক করে।
এরই পরিপ্রেক্ষিতে কোনো করোনা রোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা শক্তি প্রয়োগ করতে পারবে, এমনকি তাদের প্রতিরোধে গুলি করারও নির্দেশ দেওয়া হয়েছে। পারসা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
এদিকে পারসা জেলা প্রধানের এমন সিদ্ধান্ত নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিষয়টিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মত দিচ্ছেন কেউ কেউ।
নিরাপত্তা বাহিনীকে এমন অনুমতি দেয়াকে বিপজ্জনক উল্লেখ করেছে দেশটির মানবাধিকার কর্মীরা।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে তথ্য অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত মাত্র ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা শূন্যের কোঠায়। ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ জন।
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











