নেপালে ভূমিধসে নিহত বেড়ে ৫৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গত তিনদিনেই নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এরইমধ্যে রবিবার মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।
জানা গেছে, গত তিনদিনে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে।
সরকারিভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধসের কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার সাতজনের মৃত্যু হয়েছে মায়াগদি, দু’জনের জাজারকোট ও একজনের সিন্ধুপালচক জেলায়। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর পানিতে ভেসে গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১১ জন।
এ প্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় নেপালের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৩৯ জন। পাশাপাশি ৪০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, নেপালে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মাঝে ভূমিধস ও বন্যা হয়ে থাকে।
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











