নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে নেপালও।
গ্রুপপর্বে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল স্বাগতিকদের হারানো। চ্যালেঞ্জে হেরেছে সাবিনারা। নিয়মরক্ষার ম্যাচে আজ শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-০ গোলে বাংলাদেশ নারী দল।
বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৩-১৫ মিনিটে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন বাংলাদেশের গোলরক্ষক। নিজেদের এক খেলোয়াড়ের মাথায় বল লেগে নিজেদের জালে জড়ায়। ২৩ মিনিটের মাথায় আবারো ভুল করেন বাংলাদেশের গোলরক্ষক। এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। জালের সামনে নেপালের দুই খেলোয়াড় বল দেওয়া-নেওয়ার মধ্য দিয়ে জালে জড়িয়ে দেন। ২৮ মিনিটের মাথায় বাংলাদেশের ডিফেন্ডারদের বোকা বানিয়ে আরও একটি গোল করে নেপালের মেয়েরা।
৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি নেপাল, বাংলাদেশও পারেনি গোল শোধ করে হারের ব্যবধান কমাতে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়া হলো না বাংলাদেশের।
‘বি’ গ্রুপে মালদ্বীপকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। মালদ্বীপের জালে ভারত বল পাঠিয়েছে ছয় বার ও লঙ্কানরা দুবার।
আগামীকাল গ্রুপ পর্বের শেষ দিনে দুই দল লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। এই ম্যাচে ফেভারিট সবগুলো সাফের আসরের চ্যাম্পিয়ন ভারত। সেজন্য বাংলাদেশের হিসেব-নিকেশটাও করতে হচ্ছিল। নিজেদের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সম্ভাব্য ‘বি‘ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতকে এড়াতে পারতো বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থাকলো নেপাল আর ‘বি‘ গ্রুপের রানার্সআপ হলো বাংলাদেশ। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে ২-০ ব্যবধানে, নেপাল ভুটানকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।
বাংলাদেশ এর আগে সাফে দুবার নেপালের মুখোমুখি হয়ে দুবারই হেরেছিল। ২০১০ কক্সবাজার সাফে সেমিফাইনালে ৩-০ গোলে, ২০১৪ ইসলামাবাদ সাফে ১-০ গোলে হেরেছিল মেয়েরা।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











