ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:০৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

‘নো ভ্যাট অন এডুকেশনের’ সংহতি সমাবেশ

আপডেট: ০৪:০১ পিএম, ২ আগস্ট ২০১৫ রবিবার

lead স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের টিউশন ফি’র ওপর থেকে আরোপিত ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে 'নো ভ্যাট অন এডুকেশন'। আজ রোববার বেলা ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 9এ সংহতি সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংহতি প্রকাশ করে। বক্তারা অবিলম্বে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই ভ্যাট আরোপের মাধ্যমে সরকার একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। একই দেশে বসবাস করে দুই নীতি অবলম্বন করছে সরকার। কেউ ভর্তুকী দিয়ে পড়বে আর কেউ ভ্যাট দিবে; এর মাধ্যমে ইচ্ছা করে দুটি পক্ষ তৈরি করতে চাইছে। এই বিভেদ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। 10 সংগঠনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক ফারহান হাবীব, জাহীন ফারুক আমিন (ইউল্যাব), আয়াজ খান (ড্যাফোডিল ইউনিভার্সিটি) ফারুক আহমাদ আরিফ (স্টেট ইউনিভার্সিটি),  জ্যোতির্ময় চক্রবর্তী (স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়), পলাশ (গণবিশ্ববিদ্যালয়), হাসিব (গ্রিন ইউনিভার্সিটি), আশরাফুল সাকিব (এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটি)সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে আগামী ৬ আগষ্ট সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে থেকে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও  রাষ্ট্রপতির কার্যালয় অভিমুখে পদযাত্র এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবানও জানান বক্তারা। ০২.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়