ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

নো সার্চ কমিটি মানি না: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোনো সার্চ কমিটি আমরা মানি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আমরা একটাই জানি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। গণতন্ত্র উদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এ লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। অথচ তাকে বিদেশে পাঠাতে দিচ্ছে না সরকার।

পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান শিরিন।