প. কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফ করার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফে উন্নীতকরণের দাবি জানিয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংগঠনের সভাপতি জেবুন নাহার আকতার লিখিত বক্তব্যে বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি মাত্র কারিগরি পদ সংরক্ষিত। এই পদটি ১৮ মাসের ট্রেনিংপ্রাপ্ত শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত। প্রধানমন্ত্রী মা ও শিশু মৃত্যু হ্রাসে এমডিজি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারের অংশীদার পরিবার কল্যাণ পরিদর্শিকারা। শিশু মৃত্যুর হার কমানোর জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফে উন্নীত করা অতি জরুরি।’
সংবাদ সম্মেলনে তিনি পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগবিধি, নিয়মিত পদোন্নতি না হওয়া, সিলেকশনগ্রেড না হওয়াসহ দাবিগুলো পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জেবুন নাহার পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্স সম্পন্ন করে পরিপূর্ণ ডিপ্লোমা মিডওয়াইফ হিসেবে নার্সিং এন্ড মিডওয়াইফ কাউন্সিল কর্তৃক নিবন্ধন করারও দাবি জানান।
পরিবার কল্যাণ পরিদর্শিকারা বর্তমানে তৃতীয় শ্রেণীভূক্ত উল্লেখ করে জেবুন নাহার বলেন, এই পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার আহবান জানাচ্ছি। যা ডিপ্লোমা মিডওয়াইফ পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলা অথবা ইংরেজি যে ভাষাতেই হোক প্রশিক্ষণের মাধ্যমে ডিপ্লোমা মিডওয়াইফে পরিণত করে দক্ষতা উন্নয়ন করার আবেদন এবং এই প্রশিক্ষণের যৌক্তিকতা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করার দাবি জানান। উপরোক্ত কোর্স চালু করার মাধ্যমে উন্নত মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সমিতির সাধারণ সম্পাদক নুরজাহান বেগম ও সাংগঠনিক সম্পাদক মাহবুবা এ সময় উপস্থিত ছিলেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি






