পঞ্চগড়ের বোদা উপজেলায় বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
উদ্ধার করা বনরুই।
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৭ অক্টোবর) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনরুইটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝলইশাল শিরি ইউনিয়নের নতুনহাট এলাকায় স্থানীয়রা অসুস্থ অবস্থায় বনরুইটিকে দেখতে পান। তারা দ্রুত পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকর্মী শহীদুল ইসলামকে খবর দেন।
উদ্ধারকর্মী শহীদুল ইসলাম জানান, বনরুইটি কিছুটা অসুস্থ অবস্থায় ছিল। তিনি রাতেই সেটির প্রাথমিক চিকিৎসা করেন এবং মঙ্গলবার দুপুরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করেন। হস্তান্তরের পর বনবিভাগের কর্মকর্তারা মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাণীটিকে দেবীগঞ্জ উপজেলা ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম গণমাধ্যমকে বলেন, বনরুই বাংলাদেশে একটি মহাবিপন্ন দুর্লভ প্রাণী। স্থানীয়রা দেখতে পাওয়ার পর বন্যপ্রাণী সংরক্ষণ স্বেচ্ছাসেবীরা এটিকে উদ্ধার করে আমাদের খবর দেন। প্রাণীটির উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য এটিকে আগারগাঁও বন ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বন্যপ্রাণী নিরাপত্তা অঞ্চলে এর সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











