ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৬:৪৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

পটিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের শিমু সুলতানা সুমি (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে মাটির ঘরের ছাউনির সঙ্গে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানা সূত্রে জানা গেছে, সুমি ৭ নম্বর ওয়ার্ড শেখপাড়ার নূর হোসেনের মেয়ে। ছোটবেলায় তার বাবা মারা গেছেন। সুমি ভাইদের সঙ্গে থাকতো। তারা চার ভাই, তিন বোন। এর মধ্যে দুই ভাই মারা গেছে। এক বোনের বিয়ে হয়েছে। সুমি সবার ছোট।

প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। সকালে পুলিশ সুমির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পরে বিকেলে মরদেহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।