পটুয়াখালীতে নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এ বিষয়ে নিশ্চিত করেন মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন। তিনি বলেন, শনিবার রাতে বুশরা (২০) নামে এক নারীর মরদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী।
২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই তাকে মারধর করতো তার স্বামী।
জান গেছে, শনিবার বিকেলে বুশরাকে মারধর করে তার শশুর বাড়ির লোকজন। এ কথা বুশরা তার বাবাকে জানালে তার বাবা বুশরাকে বাড়িতে আনার জন্য গেলে জামাই মেয়েকে না দিয়ে উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়।
সন্ধ্যার পরে (স্বামী) ইয়াকুব ফোন করে বুশরার চাচাকে জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেছি তাতেই ও (বুশরা) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুশরার শাশুড়ি বলেন, আমি অজু করে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালা ভেঙে দেখি বুশরা সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



