ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৫:৪৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা সমাগম নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। রাজধানীর বাজার আজ অনেকটাই ফাঁকা। বিক্রেতারা বলছেন,আজকে বাজার না জমলেও আগামীকাল শুক্রবার থেকে ক্রেতার সমাগম বাড়বে।

 

আজ রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের পর্যাপ্ত সরবরাহ দেখা গেল। সেই তুলনায় পণ্য কেনার জন্য ক্রেতার সংখ্যা অনেক কম।

 

সবজির বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে শিম ১০০ -১১০ টাকা, পটল, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাকরল ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কচুর মুখী, কচুর লতি ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে কৈ ১৫০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, চাষের পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।

 

প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। খাসি ৭৫০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।

 

প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়, মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। চাল নাজির ৭০ টাকা, মিনিকেট ৬০ টাকা, মিনিকেট (সিরাজ) ৬০ টাকা, ২৯ চাল ৫০ টাকা, ২৮ চাল ৫০ টাকা, মোটা চাল ৪৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।