পথশিশুদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
পথশিশুদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার
রাজধানীর বিভিন্ন এলাকার শতাধিক পথশিশুকে সাথে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ বাসভবনে আজ শুক্রবার এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ফজলে রাব্বী ফাউন্ডেশন অ্যান্ড রিচার্স সেন্টার এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আগত শিশুদের স্বাগত জানান ডেপুটি স্পিকার। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মধ্যহ্ন ভোজে অংশ নেন। এর আগে শিশুদের নতুন কাপড় পরানো হয়।
এসময় ডেপুটি স্পিকার বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিশু দরদী মানুষ। তিনি শিশুদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে শিক্ষা, সুস্বাস্থ্য, বাসস্থানসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।’
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে যেখানে উন্নত বিশ্ব বিপর্যস্ত, সেখানে আমাদের অর্থনৈতিক অগ্রগতি থেমে নেই। মহামারি চলাকালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও তার সঠিক বাস্তবায়নের কারণে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দেশের বিভিন্ন ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








