পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাজবে ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৮ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
আগামী ২৫ জুন বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। এ উপলক্ষে ঢাকাকে আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজসজ্জা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
কর্তৃপক্ষ জানায়, ডিএনসিসির আওতাধীন এলাকায় মূলত আলোকসজ্জার পাশাপাশি সব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজসজ্জা করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ আলোকসজ্জা এবং শহরজুড়ে সাজসজ্জার কাজ সম্পন্ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে অগ্রগতির কাজ শুরু করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিকের নেতৃত্বে সাত সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে, আর সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ এবং আইন কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


