পদ্মা সেতু উদ্বোধন: বাংলাদেশকে ৫ দেশের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৫ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান। দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছে।
পদ্মা সেতু নির্মাণকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযুক্তি বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষ ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ অপরিহার্য। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। তেমনি এটি ব্যবসার বিকাশ ও জীবনের গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে। মার্কিন দূতাবাস বলেছে, পদ্মা সেতু নির্মাণ দক্ষিণ এশিয়ায় সংযুক্তির বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।
শুক্রবার ঢাকাস্থ ভারতের হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন। এই সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যের সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস্ ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি আনবে। এই সেতু আমাদের দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
চিঠিতে শাহবাজ শরীফ বলেন, আমি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ হওয়ায় আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী প্রতীক। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই, স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ২৫ জুন একটি মহৎ দিন। এ দিন বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হতে যাচ্ছে, আর এক দশকের স্বপ্নপূরণ হতে চলেছে। পদ্মা সেতু আমার কাছে সাহস, সংকল্প ও সমৃদ্ধির প্রতীক। স্বপ্নের এই সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানাই।
এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











