ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

পদ্মা সেতু নির্মাণের প্রশংসায় মমতাকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু নির্মাণের জন্য তার প্রশংসা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভাষা, সংস্কৃতি ও আদর্শগত মিলের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে দুই বাংলার একসঙ্গে কাজ করার কোনও বিকল্প নেই।
মমতাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আন্তরিকতা এবং সৌহার্দ্য আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে অনুরূপ একাত্মতা অনুভব করে।’

১২ জুলাই তারিখের চিঠিতে তিনি আরও লিখেছেন যে, ‘আপনি (মমতা) ইতোমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়তে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এই সেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’ 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ২০২২ সালের সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরের সময় আপনার সঙ্গে দেখা করার একটি সুযোগ সৃষ্টি হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। - বাসস